জুমাতুল বিদা আজ, রমজানের শিক্ষা কাজে লাগানো হোক সারা বছর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৬, ০৮:৩৬
অ- অ+

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ, জুমাতুল বিদা। মুসলিম বিশ্বের কাছে দিনটি গভীর তাৎপর্যপূর্ণ। ইবাদতের মাস রমজান বিদায়ের প্রহর গুনছে, আর এই উপলক্ষে দেশজুড়ে বিরাজ করছে ধর্মীয় ভাবগাম্ভীর্য।

শুক্রবার (২০ মার্চ) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। দিনটি উপলক্ষে মসজিদে মসজিদে খুতবায় জুমাতুল বিদার গুরুত্ব, রমজানের শিক্ষা এবং তাকওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।

জুমার নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে রমজানের বিদায়ক্ষণে মুসল্লিরা মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় জুমার জামায়াত। সেখানে নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করা হবে।

ইসলামি শিক্ষায় রমজান কেবল উপবাসের মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম এবং নৈতিকতার প্রশিক্ষণের সময়। ধর্মীয় চিন্তাবিদরা বলছেন, রমজানের শিক্ষা কেবল এ মাসেই সীমাবদ্ধ না রেখে সারা বছর জীবনে প্রতিফলিত করাই এর মূল লক্ষ্য।

তারা আরও বলেন, নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা প্রতিদিনের জীবনে নিয়মিত পালন করা আবশ্যক। রমজানের মাধ্যমে অর্জিত তাকওয়া, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ আগামী দিনগুলোতে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উল্লেখ্য, ১৪৪৭ হিজরি সনের রমজান মাস আজ শেষ হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

মাহে রমজান ও রোজা মুসলিম উম্মাহকে যে প্রশিক্ষণ দেয়, তা পরবর্তী জীবনের সবক্ষেত্রে বাস্তবায়িত হওয়াই এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। অতএব, মাহে রমজানের এ বিদায়ক্ষণে আমাদের এ চিন্তা করা উচিত যে-এ পবিত্র মাহে রমজান আমাদের যে শিক্ষা ও চারিত্রিক প্রশিক্ষণ দিয়ে গেল, তা আমরা আমাদের বাস্তব জীবনের বাকি এগারো মাসে কীভাবে প্রয়োগ করতে পারি, কাজে লাগাতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে সারাটা বছর রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।

(ঢাকাটাইমস/২০ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই, পুলিশও ছাড় পাবে না: খুলনা রেঞ্জ ডিআইজি
বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে পরীক্ষা; সেই ইকনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী
আতিফ আসলামের কনসার্টের ভেন্যু পরিবর্তন
পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা