ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-বাইক সংঘর্ষে তিনজন নিহত

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৬, ১০:৫২
অ- অ+

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন মারা গেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

আজ রোববার (২২ মার্চ) ভোর পৌনে চারটার দিকে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী। তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে সেতুর সংস্কার কাজ চলছে। সেতুর আগে স্পিড বেকার পার হচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনে মোটরসাইকেলসহ আরও কটি গাড়ি আকা পড়ে। এর মধ্যে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়।

বাসা-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরও পাঁচজন । নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রশাসনে বড় রদবদল, ১০ সচিবের কে কোথায় গেলেন?
পদত্যাগের নির্দেশকে উড়ো খবর বলছেন প্রতিমন্ত্রী ইশরাক
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দিলেন আহমাদুল্লাহ