স্বাধীনতা কোনো ব্যক্তি বা পরিবারের পৈতৃক সম্পত্তি নয়: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, ১৮:২৮| আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১০:৩৯
অ- অ+

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের মহান স্বাধীনতা কোনো ব্যক্তি বা পরিবারের পৈতৃক সম্পত্তি নয়; এটি এ দেশের আপামর জনগণের সম্মিলিত অর্জন। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার চেতনাকে বিকৃত করে দীর্ঘদিন ধরে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি। এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। পঁচিশে মার্চ কালরাতে শেখ মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলো। শেখ মুজিব যুদ্ধ করেননি। মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। স্বাধীনতার পরও বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের খেতাব ও ভাতা বিষয়ে নানা ষড়যন্ত্র চালানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জেড ফোর্স নিয়ে জিয়াউর রহমান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন হলো। স্বাধীনতা উত্তর বাংলাদেশে বীর উত্তম খেতাব কেড়ে নেয়ার চেষ্টা হয়েছিল। তখন মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার আশায় প্রতিবাদ করেননি।’

মন্ত্রী টুকু দেশের সামরিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করে বলেন, ‘পাম্পে যে তেল দুই দিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা