জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বীর শহীদদের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি: জামায়াত আমির

সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, ১৮:৩৪
অ- অ+

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। স্বাধীনতা ও জাতীয় দিবস পালন রাষ্ট্রের একটি সর্বোচ্চ আচার। সকলের মতো আমরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম।

শফিকুর রহমান বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করেছি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার স্থায়িত্বের জন্য। এছাড়া আমরা সবাই মিলে একটি অহিংস, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছি।’

জামায়াতের নায়েবে আমির এটিএম আজাহার, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা