অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৬, ১৩:৩৪
অ- অ+

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড পেয়েছেন। একই সঙ্গে পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আদাবর এলাকার একটি বাসায় অভিযান চালায় র‍্যাব-২। এ সময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। পরে তার ভাড়া করা ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তবে মামলাটিতে তিনি জামিনে ছিলেন।

অন্যদিকে, শরিফ ওসমান হাদি হত্যার পর থেকেই ফয়সাল করিম পলাতক ছিলেন। পরে বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি