গুলির সময় যেভাবে জীবন বাজি রেখে ট্রাম্পকে সুরক্ষা দিল সিক্রেট সার্ভিস

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৬, ১৪:২৮| আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৪:৪১
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠানে। শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে হঠাৎ এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সৃষ্টি হয় আতঙ্ক।

চোখের পলকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মার্কিন সিক্রেট সার্ভিস। তারা দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ঘিরে ফেলেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এ সময় প্রেসিডেন্টকে রক্ষায় জীবন বাজি রেখে সামনে দাঁড়ান সিক্রেট সার্ভিসের এক সদস্য। গুলিবর্ষণের মুহূর্তে তিনি নিজের শরীর দিয়ে ট্রাম্পকে আড়াল করেন। এতে একটি গুলি তার বুলেটপ্রুফ জ্যাকেটে আঘাত করে এবং তিনি আহত হন।

তাৎক্ষণিকভাবে আহত ওই কর্মকর্তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ বিষয়ে সিএনএনের সিনিয়র করেসপন্ডেন্ট ও সাবেক এফবিআই এজেন্ট জশ ক্যাম্পবেল বলেন, প্রেসিডেন্ট বা সুরক্ষায় থাকা ব্যক্তির ওপর কোনো ধরনের হুমকি এলে সিক্রেট সার্ভিস সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানোর জন্য সবসময় প্রস্তুত থাকে।

লাইভ কভারেজে তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে তাদের প্রথম কাজ হলো প্রেসিডেন্টকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং সম্ভাব্য অন্যান্য হুমকি মোকাবিলা করা।’

ক্যাম্পবেল আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেখানেই যান, প্রতিটি ভেন্যুতেই একটি নির্ধারিত নিরাপদ কক্ষ বা ‘হোল্ড রুম’ থাকে। জরুরি মুহূর্তে প্রেসিডেন্টকে দ্রুত সেখানে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তে তদন্ত চলছে।

সূত্র: সিএনএন

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা, পর্যটকদের জন্য নতুন আকর্ষণ
জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন, চাকরির সুযোগ ৫ হাজার জনের
সিরাজদীখানে শিশুকন্যাকে হত্যা, চিকিৎসাধীন বাবার মৃত্যু, আটক ১