হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫২
অ- অ+

হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু করা এবং চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

রবিবার (২৬ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট দুই সূত্রের বরাতে প্রকাশ করা হয়েছে।

প্রস্তাবে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের পাশাপাশি পারমাণবিক আলোচনার পরবর্তী ধাপ আপাতত স্থগিত রাখার বিষয়ও উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ বা হুমকির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে আনতে পারবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর সঙ্গে টেলিফোন আলাপে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি ওয়াশিংটন-তেহরান আস্থার সম্পর্ককে আরও দুর্বল করছে এবং সংলাপের পথ জটিল করছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, চলমান সংঘাতে জয় অর্জনের লক্ষ্য থেকে যুক্তরাষ্ট্রকে কেউ থামাতে পারবে না। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, অবরোধের কারণে ইরান তেল পরিবহনে সমস্যায় পড়ছে এবং পাইপলাইনে জমে থাকা চাপ থেকে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া রবিবার ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর মধ্যে ফোনালাপ হয়। এতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকায় আলোচনার একটি সীমিত সুযোগ এখনো বিদ্যমান রয়েছে।

(ঢাকাটাইমস/২৭ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা