পরীক্ষাকেন্দ্রে অনিয়মে ক্ষুব্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, ১০ শিক্ষার্থীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ১৯:৩৩
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, পরীক্ষা ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত না হলে পরীক্ষা নেওয়া একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর তীব্র অসন্তোষ প্রকাশ করে একথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য ময়মনসিংহের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষ সাংবাদিকদের জানান, যতক্ষণ পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত শিক্ষক-কর্মকর্তা সকলের নৈতিক উন্নয়ন হবে না, ততদিন পর্যন্ত পরীক্ষগ্রহন প্রক্রিয়া মানসম্মত হওয়ার কোন সুযোগ নেই।

এদিন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখার সময় অসদুপায় অবলম্বনে জন্য ময়মনসিংহের একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি। ড. আমানুল্লাহ বলেন, মানোন্নয়ন নিশ্চিত করতে, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এর আগে তিনি ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার