দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৬, ১২:৩৯
অ- অ+

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রবিবার (৩ মে) ভোররাতে সংঘটিত এই ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

ভোর প্রায় ৪টার দিকে চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে এবং পুরো ভবনজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হলেও আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উদ্ধার অভিযান শেষে দেখা যায়, ভবনের বড় একটি অংশ সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং ধ্বংসাবশেষ থেকে দীর্ঘ সময় ধোঁয়া বের হতে থাকে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা, পর্যটকদের জন্য নতুন আকর্ষণ
জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন, চাকরির সুযোগ ৫ হাজার জনের
সিরাজদীখানে শিশুকন্যাকে হত্যা, চিকিৎসাধীন বাবার মৃত্যু, আটক ১
এলপি গ্যাসের কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব