পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষায় গোটা দেশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৬, ০৯:২১
অ- অ+

পশ্চিমবঙ্গে টানটান উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সোমবার সকাল থেকেই বিভিন্ন গণনাকেন্দ্রে প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে অবস্থিত গণনাকেন্দ্রে সকালেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে বিজেপি নেতা কৌস্তুভ বাগচীকে দেখে তৃণমূল সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল প্রার্থী ও চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে বিজেপি সমর্থকেরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন। দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে কেন্দ্রের বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে জগদ্দল আসনের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন, নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তাকে গণনাকেন্দ্রে প্রবেশ করতে বাধা দিচ্ছেন।

অন্যদিকে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, অর্জুন সিং এবং আরজি কর-কাণ্ড নির্যাতিতার মা রত্না দেবনাথ এরই মধ্যে গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন। রত্না দেবনাথ গণনার আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত তার লড়াই চলবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে। এরপর ইভিএম খুলে মূল ভোট গণনা শুরু হবে। গণনা কেন্দ্রগুলোতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, পশ্চিমবঙ্গে ক্ষমতায় প্রত্যাবর্তন নাকি পরিবর্তন—সেই বহুল প্রতীক্ষিত ফলাফল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা, পর্যটকদের জন্য নতুন আকর্ষণ
জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন, চাকরির সুযোগ ৫ হাজার জনের
সিরাজদীখানে শিশুকন্যাকে হত্যা, চিকিৎসাধীন বাবার মৃত্যু, আটক ১