সারা দেশে এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪ জন, আহত ৭০৯

সারা দেশে গত এপ্রিল মাসে মোট ৪৬৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪০৪ জন নিহত এবং ৭০৯ জন আহত হয়েছেন।
আজ বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য প্রকাশ করে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সংগঠনের নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১৩ জন, যা মোট মৃত্যুর ২৭ দশমিক ৯৭ শতাংশ। এছাড়া পথচারী নিহত হয়েছেন ১০২ জন (২৫ দশমিক ২৪ শতাংশ), এবং যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৬ জন।
রিপোর্ট অনুযায়ী—
জাতীয় মহাসড়কে দুর্ঘটনা: ১৬৮টি
আঞ্চলিক সড়কে: ১৯৩টি
গ্রামীণ সড়কে: ৪৫টি
শহরের সড়কে: ৫৭টিদুর্ঘটনার মধ্যে ৯৭টি মুখোমুখি সংঘর্ষ, ১৯৪টি নিয়ন্ত্রণ হারানো, ১০৬টি পথচারীকে চাপা বা ধাক্কা এবং ৫২টি পেছন থেকে সংঘর্ষজনিত ঘটনা।
দুর্ঘটনায় মোট ৬৫৯টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে—
মোটরসাইকেল: ১৫৩টি
ট্রাক: ৯১টি
বাস: ৮৪টি
থ্রি-হুইলার: ১১২টিসময়সূচক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকালে (২৮ দশমিক ৫০ শতাংশ) এবং রাতে ঘটেছে ১৯ শতাংশ দুর্ঘটনা।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে—১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় ১২ জন নিহত হন। রাজধানীতে ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—
ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক ব্যবস্থা, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, মহাসড়কে ধীরগতির যান চলাচল, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং গণপরিবহনে চাঁদাবাজি।(ঢাকাটাইমস/৬ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































