বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে শুভেন্দুর সরকার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৬, ১৫:৫১| আপডেট : ১১ মে ২০২৬, ১৬:৩৪
অ- অ+

ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে বড় সিদ্ধান্ত নিয়েছেন। সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

আজ সোমবার (১১ মে) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সময় দুপুর ১২টায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি দ্রুত বিএসএফের হাতে তুলে দিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।”

বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখেই নতুন সরকার এ পদক্ষেপ নিয়েছে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার সীমান্তে কাঁটাতার নির্মাণে জমি বরাদ্দ না দেওয়ায় পশ্চিমবঙ্গের আগের সরকারের সমালোচনা করেছিলেন।

গত শনিবার শপথ নেওয়ার পর পশ্চিমবঙ্গকে “নতুনভাবে গড়ে তোলার” অঙ্গীকার করেন শুভেন্দু অধিকারী। সোমবারের বৈঠককে ঘিরে রোববার থেকেই বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনিক সদর দপ্তর নবান্ন ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এদিকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির একটি গাড়ি ঝাড়খন্ড থেকে আনা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে উত্তর প্রদেশেও পুলিশের একটি দল অভিযান চালাচ্ছে।

(ঢাকাটাইমস/১১ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
স্কুলের সামনে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু
পুলিশের ৫ কর্মকর্তা বদলি