আড়াই মাস পর খুলল হরমুজ, চমক দেখাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৬, ১৯:০৬
অ- অ+

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে আপাতত এই সুবিধা পাচ্ছে শুধুমাত্র চীনের জাহাজগুলো।

বুধবার রাত থেকে ইরানি নৌবাহিনী একদল চীনা জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান এই প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল। দীর্ঘ উত্তেজনার পর বুধবার সন্ধ্যায় বেইজিংয়ের অনুরোধে এবং একটি নির্দিষ্ট ‘ম্যানেজমেন্ট প্রোটোকল’ বা ট্রানজিট চুক্তির অধীনে জাহাজগুলো যাতায়াতের অনুমতি পায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে তার তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে হরমুজ প্রণালি উন্মুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। চীনের তেলের চাহিদার একটি বড় অংশ এই রুট দিয়ে আসে বলেই বেইজিংয়ের এই বিশেষ অনুরোধ তেহরান রক্ষা করেছে বলে ধারণা করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা, পর্যটকদের জন্য নতুন আকর্ষণ
জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন, চাকরির সুযোগ ৫ হাজার জনের
সিরাজদীখানে শিশুকন্যাকে হত্যা, চিকিৎসাধীন বাবার মৃত্যু, আটক ১
এলপি গ্যাসের কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব