এবার চীন যাচ্ছেন পুতিন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৬, ২১:১১
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কয়কদিন পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে যাচ্ছেন। আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ১৯ থেকে ২০ মে চীন সফর করবেন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা মস্কো ও বেইজিংয়ের মধ্যে বিস্তৃত অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছেন। পুতিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস জানিয়েছে, এই সফর ২০০১ সালে স্বাক্ষরিত রাশিয়া-চীন সুসম্পর্ক ও সহযোগিতা চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে করা হচ্ছে।

ট্রাম্প সম্প্রতি চীন সফর শেষ করার পর এই সফরের ঘোষণা এলো। ওই সফরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যসহ কিছু বিষয়ে আলোচনা হলেও তাইওয়ান ও ইরান যুদ্ধ ইস্যুতে বড় কোনো অগ্রগতি হয়নি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যে রাশিয়া ও চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। যদিও দুই দেশ আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।

চীন বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল ও পণ্য বড় পরিসরে কিনছে চীন।

এর আগে শি জিনপিং রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ কৌশলগত সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে জরুরি সেবা নম্বরে কল পেয়ে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা প্রদান
পানিবণ্টন চুক্তিসংক্রান্ত কারিগরি দল গঠন, ভারতকে জানাবে বাংলাদেশ: রাশেদ তিতুমীর
ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেপ্তার
রাজধানীতে ১০ টুকরো করা নারীর মরদেহ উদ্ধার