একদিনে ২৭৪ আরোহীর এভারেস্ট জয়ে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৬, ১১:১৮
অ- অ+

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে নেপালের দিক থেকে এক দিনে সর্বোচ্চ সংখ্যক আরোহীর চূড়ায় পৌঁছানোর নতুন রেকর্ড হয়েছে। বুধবার নেপালের দিক থেকে ২৭৪ জন পর্বতারোহী এভারেস্টের চূড়ায় পৌঁছান।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা খিমলাল ঘটম্যান জানান, অনুকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ভোর ৩টা থেকে আরোহন শুরু হয় এবং প্রায় ১১ ঘণ্টা ধরে অভিযান চলে।

এর আগে ২০১৯ সালের ২২ মে নেপালের দক্ষিণ দিক দিয়ে ২২৩ জন আরোহী এভারেস্ট জয় করেছিলেন, যা এতদিন রেকর্ড ছিল।

এ বছর এভারেস্টে আরোহণ মৌসুম কিছুটা দেরিতে শুরু হয়। কারণ, আরোহনের পথে বিশাল বরফখণ্ড জমে থাকায় পথ বন্ধ ছিল।

চীনের তিব্বত অংশের পথ এ বছর বিদেশিদের জন্য বন্ধ থাকায় সব চাপ পড়েছে নেপাল রুটে। ফলে এবার প্রায় ৫০০ বিদেশি আরোহীকে অনুমতি দেওয়া হয়েছে, যা এটিও একটি রেকর্ড।

বিশেষজ্ঞরা অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তুষারঢাকা ঢালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন পর্বতারোহীরা। বিশেষ করে ৮ হাজার মিটারের ওপরে থাকা ডেথ জোন-এ ছিল সবচেয়ে বেশি ভিড়।

এই উচ্চতায় বেশিরভাগ আরোহীকেই অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করতে হয়। বিশেষজ্ঞদের মতে, এই এলাকায় ২০ ঘণ্টার বেশি থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এদিকে অনুমতির ফি বাড়লেও এভারেস্টে আরোহনের আগ্রহ কমেনি। গত সেপ্টেম্বর থেকে অনুমতির ফি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারীরা বলছেন, পর্যাপ্ত অক্সিজেন থাকলে ভিড় বড় সমস্যা নয়।

এদিকে অভিজ্ঞ ও নতুন—দুই ধরনের আরোহীরাই এবার এভারেস্ট জয় করেছেন। এর মধ্যে নেপালের বিখ্যাত গাইড কামি রিতা শেরপা ৩২তমবারের মতো এভারেস্ট জয় করে নিজেরই বিশ্বরেকর্ড ভেঙেছেন।

একই দিনে লাকপা শেরপা নামের এক নারী আরোহী ১১তমবার এভারেস্টে উঠে নারীদের মধ্যে নিজের রেকর্ড আরও বাড়িয়েছেন।

সূত্র: বিবিসি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা, পর্যটকদের জন্য নতুন আকর্ষণ
জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন, চাকরির সুযোগ ৫ হাজার জনের
সিরাজদীখানে শিশুকন্যাকে হত্যা, চিকিৎসাধীন বাবার মৃত্যু, আটক ১
এলপি গ্যাসের কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব