শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৬, ০৯:২৪| আপডেট : ০১ জুন ২০২৬, ১২:১২
অ- অ+

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিচার শুরু হয়েছে। আজ সোমবার (১ জুন) বেলা ১১টার পর আলোচিত মামলাটির বিচারকার্য শুরু হয়।

পরবর্তীকালে মামলাটির সাক্ষগ্রহণ আগামীকাল মঙ্গলবার (২ জুন) থেকে শুরু হবে বলেও জানানো হয়।

সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। এর আগে মামলার চার্জ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে এদিন সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে সোহেল রানা ও তার স্ত্রীকে আদালতে আনা হয়।

গত ২৪ মে একই আদালত এই শুনানির দিন ধার্য করেন।

ওইদিন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন আদালত।

ওই দিনই মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এস আই অহিদুজ্জামান আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যায় সহায়তা করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও এ মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেদিন আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত চলাকালে আদালতের কাছে শিশুটিকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন সোহেল রানা। অভিযোগপত্রে তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ নষ্ট করতে সহযোগিতার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলায় রামিসার বাবা, প্রতিবেশীসহ মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দ্রুত তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল হওয়ায় মামলাটির বিচারপ্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে।

(ঢাকাটাইমস/১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবানের পাহাড়ে দুই রাত, ফোনে চার্জ থাকল ৪০%
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে পুরস্কার দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
ঢাকায় পূজামণ্ডপের নিরাপত্তায় ৭,৩২৮ আনসার সদস্য, প্রস্তুত ৬ স্ট্রাইকিং টিম