বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৬, ১৫:৪৫
অ- অ+

বিশ্ববাজারে বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কমে আসা, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তার প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

আজ মঙ্গলবার (স্থানীয় সময়) জিএমটি সকাল ৭টা ৩১ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৩২ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৬২ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ট্রেজারি বন্ডের লাভ কমে যাওয়ায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বেড়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা পুরোপুরি না কমায় বিনিয়োগকারীরা এখনও সতর্ক অবস্থানে রয়েছেন। এ কারণে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন অনেকেই।

সম্প্রতি হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আংশিক যুদ্ধবিরতি কার্যকর হলেও অঞ্চলটির সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ওয়াশিংটন ও তেহরান থেকে পরস্পরবিরোধী বার্তা আসায় বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকদের বক্তব্যও বাজারের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করবে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা স্বর্ণবাজারের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(ঢাকাটাইমস/২ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে জরুরি সেবা নম্বরে কল পেয়ে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা প্রদান
পানিবণ্টন চুক্তিসংক্রান্ত কারিগরি দল গঠন, ভারতকে জানাবে বাংলাদেশ: রাশেদ তিতুমীর
ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেপ্তার
রাজধানীতে ১০ টুকরো করা নারীর মরদেহ উদ্ধার