যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৬, ০৯:৫৯
অ- অ+

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনার খবরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হওয়ায় এ দাম কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর আল জাজিরার।

বুধবার (৩ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা ০ দশমিক ৬৯ শতাংশ কমে ৯৭ দশমিক ১৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা ০ দশমিক ৬৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমেছে। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি কম বিবেচনা করায় তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

তবে যুদ্ধবিরতি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। লেবাননের সঙ্গে কোনো কার্যকর যুদ্ধবিরতি নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির।

ইসরাইলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) হাইফায় একটি নৌঘাঁটি পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া যুদ্ধবিরতি উদ্যোগকে ইসরাইল আনুষ্ঠানিকভাবে কার্যকর বলে মনে করছে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লেবানন-ইসরাইল সংঘাত প্রশমনে কূটনৈতিক তৎপরতা চালালেও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং আঞ্চলিক উত্তেজনা হ্রাস পেলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওপর আরও চাপ তৈরি হতে পারে। তবে সংঘাত আবারও তীব্র হলে বাজারে অস্থিরতা ফিরে আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৪ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ নিয়ে বিতর্ক, মমতা ব্যানার্জির বক্তব্যে তোলপাড়
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান
Dhaka’s Rising Heat: A Crisis of Urban Planning
রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা