নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের নতুন কমিটি গঠন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ২০:৪৬
অ- অ+

নবাব সিরাজউদ্দৌলার আদর্শ, ইতিহাস ও উত্তরাধিকার সংরক্ষণে কাজ করার প্রত্যয়ে গঠিত হলো অরাজনৈতিক ও সামাজিক কল্যাণমূলক সংগঠন নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ (এনএসএসপি)। সংগঠনটিতে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকালে রাজধানীর নিকুঞ্জে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই উপদেষ্টা কমিটিতে ড. আব্দুল লতিফ মাসুম, অধ্যাপক ড. শেখ আকরাম আলী, ড. তারিক উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নুরুল হুদা ডিউক, সাবেক অতিরিক্ত সচিব শওকত আকবর, মেজর মো. ফারুক (অব.) এবং কে এম আলী স্থান পেয়েছেন। সভায় সর্বসম্মতিক্রমে নবাব সিরাজউদ্দৌলার ৯ম রক্তধারা প্রজন্ম ও সাপ্তাহিক পলাশীর সম্পাদক সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা চেয়ারম্যান এবং লেখক ও সাংবাদিক ফাইজুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

পরিষদের কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে ড. রমিত আজাদ ভাইস চেয়ারম্যান, ইকবাল হোসেন ভূঁইয়া যুগ্ম-মহাসচিব, মো. মাহমুদ হোসেন কোষাধ্যক্ষ, নাজমুল হাসান সাংগঠনিক সম্পাদক এবং মো. জাহিদুল ইসলাম দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ফারহানা হক নীলা প্রচার-প্রকাশনা সম্পাদক ও মুখপাত্র, ইসমাইল হোসেন উদ্যোক্তা ও সমাজকল্যাণ সম্পাদক, শিমুল হাসান (মামুন) প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক সম্পাদক এবং আল মাসুম সবুজ তথ্য-প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদ আল ফয়সাল, মো. শাহ আলম, সুমৃৎ খান সুজন ও নাজরীন আক্তার লাকী। বিভাগীয় প্রতিনিধি হিসেবে জুলফিকার আলী, সামি চৌধুরী, আলি মুনির খোরাসানী ও মোস্তফা সিদ্দিকী এবং আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে পাভেল ক্লিনটন, মো. ফারুক চৌধুরী, মো. জসিম উদ্দিন, সৈয়দ মো. আলী রেজা মাসুম, মেহেদি হাসান, ফয়েজ আহমেদ ও সৈয়দা পারভীন হাসান নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির লক্ষ্য ও আদর্শ সম্পর্কে পরিষদের নেতৃবৃন্দ জানান, অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক কল্যাণমূলক এই সংগঠনের মূল ভিত্তি হলো নবাব সিরাজউদ্দৌলার স্বপ্ন ও আদর্শের বাস্তবায়ন করা। তিনি বলেন, নবাব সিরাজউদ্দৌলা, তাঁর পরিবারবর্গ ও বংশধরদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ পোষণ করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, নবাবের জীবনচর্চা, তাঁর উত্তরাধিকারীদের সুরক্ষা প্রদান এবং মাতৃভূমি রক্ষায় সাহসী অবদানের স্বীকৃতিস্বরূপ সামরিক-বেসামরিক ব্যক্তিদের জন্য নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হবে। এছাড়া নবাব সিরাজউদ্দৌলার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কার এবং গবেষকদের পৃষ্ঠপোষকতা দেওয়ার পাশাপাশি নবাব সিরাজউদ্দৌলা ফাউন্ডেশন, ট্রাস্ট, মিউজিয়াম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। জীবনের সকল পর্যায়ে ব্যক্তি স্বাধীনতা ও নাগরিকের পাঁচ প্রকার মৌলিক স্বাধীনতা প্রতিষ্ঠায় গণসচেতনতা তৈরি করা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকসহ বিভিন্ন উপায়ে নবাব সিরাজউদ্দৌলার সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরার ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নতুন করে সাপ্তাহিক পলাশীর ডিকলারেশন নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
নতুন বাজেট বাস্তবায়ন করে মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী
বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা