দুই ওপেনার ফেরার পর ইনিংস গড়ার চেষ্টায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।
চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। চোটের কারণে এ ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস।
দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। সাইফ হাসান ২০ রান করে আউট হন। আর তানজিদ হাসান তামিম ফেরেন ১০ রান করে।
দুই উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক তাওহীদ হৃদয় ও সৌম্য সরকার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সৌম্য ৮ ও হৃদয় ৬ রানে অপরাজিত ছিলেন।
৫ ওভার ৪ বল শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫০ রান।
ওয়ানডে সিরিজ জয়ের পর টি–টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে অস্ট্রেলিয়া।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































