ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রীকে হত্যা করেন গাড়িচালক, উদ্দেশ্য সোনা লুট: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৬, ২১:০৮
অ- অ+

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাব বলছে, হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর আসামিরা আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। লুটপাটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

বৃহস্পতিবার রাতে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, ২০২৪ সালের ২৭ অক্টোবর মিরপুর ডিওএইচএস এলাকায় অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দীবাকে নিজ বাসায় হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পরদিন ২৮ অক্টোবর অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. মিলন মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব। তার আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি এবং মামলার চার্জশিট অনুযায়ী, নিরাপত্তাকর্মী মিলন মিয়া ও গাড়িচালক সবুজ বিশ্বাস একসঙ্গে বাসায় প্রবেশ করে ফারাহ দীবাকে আক্রমণ করেন।

তারা ভুক্তভোগী নারীকে পেছন থেকে জাপটে ধরে মেঝেতে ফেলে দেন। এ সময় সবুজ বিশ্বাস তার মুখ চেপে ধরেন। পরে মিলন মিয়া তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন এবং মুখ গামছা দিয়ে পেঁচিয়ে দেন। এতে শ্বাসরোধ হয়ে ফারাহ দীবার মৃত্যু হয়।

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী আরও বলেন, হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর আসামিরা আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। তদন্তে প্রমাণিত হয়েছে, লুটপাটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

বহুল আলোচিত এ ঘটনায় অভিযুক্ত সবুজ বিশ্বাস দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১২ যৌথভাবে নজরদারি চালিয়ে আসছিল।

এর ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কুষ্টিয়া সদর থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার এড়াতে তিনি প্রায় দুই বছর দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন পরিচয়ে আত্মগোপনে ছিলেন।

এ ঘটনায় গাড়িচালকের ক্ষোভ নাকি লোভের কারণে হত্যা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লোভের কারণে অর্থাৎ বাসা থেকে লুটপাট করার জন্য এই হত্যাকাণ্ড।

মানুষকে সচেতনতার উদ্দেশ্যে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, বাসার নিরাপত্তাকর্মী ও গাড়িচালক নিয়োগের আগে তার পরিচয়পত্র যথাযথভাবে শনাক্তের পর নিয়োগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা
শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরির টোপ, ৮ লাখ টাকা হাতিয়ে প্রতারক গ্রেপ্তার
করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা