১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের বার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২৬, ০৮:৩৪
অ- অ+

দেশের এক ডজনের বেশি জেলার জন্য আবহাওয়া সতর্কবার্তা জরি করেছে আবহাওয়া অফিস। এসব জেলা ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রবার (১৯ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক রেলপথেই যুক্ত হবে ৬ দেশ
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, এক বছরে বেড়েছে ৩৮০০ কোটি
এন্দ্রিক ব্রাজিলিয়ান ফুটবলের দুর্লভ রত্ন
শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা