জনকল্যাণমূলক কর্মসূচিতে পালিত হলো ডা. জুবাইদা রহমানের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৬, ১৪:৫৮
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন আজ। ১৯৭২ সালের এই দিনে সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আজ জন্মদিন উপলক্ষে রাজধানীতে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুয়াশা উমায়ুন চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, ডা. জুবাইদা রহমান আপন মেধা, মনন ও কর্মে উজ্জ্বল এক মহীয়সী নারী। তিনি জাঁকজমকপূর্ণ জন্মদিন উদযাপনের পরিবর্তে জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করেন। জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

পরে কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে একটি নিমগাছের চারা রোপণ করেন ড. মঈন খান। একইসঙ্গে পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে হাফেজ শিক্ষার্থী ও পথশিশুদের মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, জন্মদিন উপলক্ষে সব ধরনের আড়ম্বরতা পরিহার করে জনহিতকর ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। সেই ধারাবাহিকতায় এবারের জন্মদিনও সামাজিক ও মানবিক কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে যুবদল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ছাত্রদল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জোবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের কাকা। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খান এর চাচাতো বোন।

১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারী তারেক রাহমানের সাথে জোবাইদার বিয়ে হয়। তারেক ও জোবাইদা দম্পতির জাইমা রহমান নামে এক কন্যা সন্তান রয়েছে। ২০০৮ সালে তারেক রহমানের জেলমুক্তির পর শিক্ষাছুটি নিয়ে তারেকের চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। পরবর্তীকালে হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের মে মাসে তিনি দেশে ফেরেন।

(ঢাকাটাইমস/১৮ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাঁঠাল দিয়ে কাবাব-চপ-পাকোড়া তৈরি হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়: কৃষিমন্ত্রী
ফুটবলে লাল-হলুদ কার্ডের জন্ম যেভাবে
সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার: ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা