দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১০:৪৫
অ- অ+

দেশের বাজারে আবারও বড় ধরনের বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক লাফে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯ হাজার ৪৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮ হাজার ১০৬ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩১ জুলাই বাজুস ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল। সে সময় ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের দাম আবারও উল্লেখযোগ্য হারে বেড়ে নতুন রেকর্ড স্পর্শ করল।

অন্যদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দামও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

(ঢাকাটাইমস/০৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে শহীদ ও আহত পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেবে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী
তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না: ট্রাম্প
আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, অনলাইনে মিলবে টিকিট
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে পতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা