সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে: রিজভী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১১:৫২
অ- অ+

দেশে গ্যাস সংকট, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। জনগণের কল্যাণ ও দেশের চলমান সংকট মোকাবিলায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, “দেশে গ্যাস, হাম, ডেঙ্গুসহ সব ধরনের সংকট সমাধানে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তার অঙ্গীকার অনুযায়ী জনগণকে প্রাধান্য দিয়ে তিনি দায়িত্ব পালন করছেন।”

তবে সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ও তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করা হয়েছিল। এখনো একই ধরনের চক্রান্ত চলছে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬: রোড সেফটি ফাউন্ডেশন
জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার, মামলা ৫৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা