কবিতা

বায়নার বয়ান

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ১৮ জুন ২০২৬, ১৭:৪৫
অ- অ+

কী সব উল্টাপাল্টা বায়না-যে ধরো না আজকাল!

চাঁদ চাও, আকাশ চাও, কাঁটাবিহীন গোলাপকলি চাও।

নদী চাও, অথচ স্রোতের উন্মত্ততা একটুও চাও না,

সমুদ্র চাও, কিন্তু তার লবণাক্ত কান্না নিতে চাও না।

প্রভাতের আলো চাও, রাত্রির দীর্ঘ প্রতীক্ষা নয়,

রংধনুর রঙ চাও, মেঘভাঙা বৃষ্টির ইতিহাস নয়।

বৃক্ষের ছায়া চাও, শেকড়ের অন্ধকার তপস্যা নয়,

ফসলের হাসি চাও, কৃষকের ঘামের উপাখ্যান নয়।

প্রেম চাও, অথচ সমর্পণের গভীর দায় স্বীকার নয়,

স্পর্শ চাও, কিন্তু আত্মার দরজায় কড়া নাড়ার সময় নয়।

জয় চাও, অথচ পরাজয়ের বিদ্যালয়ে যেতে চাও না,

মুক্তি চাও, অথচ নিজের শৃঙ্খল খুলতে চাও না।

তাই বলি, পৃথিবী তো জাদুকরের রঙিন ঝুলি নয়;

এখানে প্রতিটি ফুলের পাশে কাঁটারও অধিকার রয়।

যা কিছু সত্য, তা পূর্ণ হয় অপূর্ণতারই অবদানে,

চাঁদও জ্বলে কেবল নিজের অন্ধকার বুকে টেনে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি পেয়ে বিদায়, ইকবাল হোসেনকে সংবর্ধনা ঢাকা রেঞ্জ পুলিশের
মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য জরুরি সতর্কবার্তা
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ ৩ জন আটক
মগবাজারে ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণীর ঝুলন্ত মরদেহ