ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ১২.২ ওভারে ৮৬/৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১২.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে স্বাগতিকরা।
চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।
বাংলাদেশের হয়ে সাইফ হাসান করেন ২০ রান। তানজিদ হাসান তামিম ১০, সৌম্য সরকার ১৭ এবং অধিনায়ক তাওহীদ হৃদয় ৮ রান করেন। পারভেজ হোসেন ইমন ১০ এবং শামিম হোসেন ১ রানে আউট হন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আব্দুল গাফফার সাকলাইন ১০ রানে এবং মেহেদী হাসান ২ রানে অপরাজিত আছেন।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ম্যাট রেনশ। তিনি ৩ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন। সমান ২টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা। এছাড়া স্পেন্সার জনসন, জোয়েল ডেভিস একটি করে উইকেট নেন। জেভিয়ার বার্টলেট ও নাথান এলিস উইকেটশূন্য থাকেন।
বাংলাদেশের সংগ্রহ ১২.২ ওভারে ৬ উইকেটে ৮৬ রান। এখনও ব্যাটিংয়ে আছেন রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































