ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৮৮, ছাড়াতে পারে ১০ হাজার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৬, ০৯:৫০
অ- অ+

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ইতিহাসে শতাব্দীর শক্তিশালী দুই ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৮৮, আহত অন্তত ১৫২০। এ তথ্য দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) আশঙ্কা, প্রাণহানি ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) রিখটার স্কেলে ৭.৫ ও ৭.২ মাত্রার জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস ও বিভিন্ন অঞ্চল। বহু ঘরবাড়ি, ভবন গুঁড়িয়ে গেছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছে বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে ব্যাপক অভিযান চলছে।

ইউএসজিএস তথ্যমতে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে (গ্রিনিচ সময় রাত ১০টা ৪ মিনিট) রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইয়ুমারের কাছে আঘাত করে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প।

ইউএসজিএসের পূর্বাভাসভিত্তিক মডেল অনুযায়ী, এই দুর্যোগে প্রাণহানি সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে এবং তা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ারও আশঙ্কা আছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, কয়েক ডজন ভবন ধসে পড়েছে। সৃষ্টিকর্তা যত মানুষের জীবন রক্ষা করার সুযোগ দিয়েছেন, তাদের উদ্ধারে আমরা অত্যন্ত জোরালোভাবে কাজ করছি।

তিনি বলেন, এটি সত্যিই একটি ভয়াবহ ট্র্যাজেডি। যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। বর্তমানে উদ্ধার কার্যক্রম দেশের প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।

বিভিন্ন দেশ উদ্ধার কার্যক্রমে সহায়তার আগ্রহ জানিয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং যুক্তরাষ্ট্র দুর্যোগ মোকাবিলায় সহায়তা দিতে প্রস্তুত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওয়াশিংটন ভেনেজুয়েলায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তা পাঠাচ্ছে।

এছাড়া এল সালভাদর, ডোমিনিকান প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া ও ব্রাজিলসহ বিভিন্ন দেশ ভেনেজুয়েলার প্রতি সমবেদনা ও সহায়তার কথা জানিয়েছে।

(ঢাকাটাইমস/২৬জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কতটা উন্নত হলো ঢাকার বায়ুদূষণ
তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আজ শোকাবহ পবিত্র আশুরা
আজ আশুরা: যেসব সড়ক বন্ধ ও যানবাহন নিয়ন্ত্রিত থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা