যে ৫ কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ১৭:১৭
অ- অ+

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী—এই পাঁচটি কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসাকেন্দ্রেও এ সেবা চালু করা হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ভ্রমণ সহজ করতে ভারত সরকার ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য জরুরি ভিসার পাশাপাশি সাধারণ ভ্রমণকারীরাও আবার ভারতে যাওয়ার সুযোগ পাবেন।

ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমণ্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রটি সম্পূর্ণরূপে লুণ্ঠিত ও অগ্নিসংযোগের শিকার হয়। বাংলাদেশের বিভিন্ন শহরের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারও (আইভ্যাক) হামলার মুখে পড়ে। নিরাপত্তাজনিত হুমকি এবং হাইকমিশনের স্থাপনা ও সংশ্লিষ্ট কেন্দ্র হামলার কারণে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ভিসা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় ভিসার জন্য আবেদনকারী অনেকেই গুরুতর রোগের চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করে থাকেন। তাদের কথা বিবেচনায় রেখে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে। ভারত প্রতিদিন ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্য সব ধরনের দেড় হাজারের বেশি ভিসা ইস্যু করছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি ছাত্রী ও মা-বোনকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজন যুবক গণপিটুনিতে নিহত
বাংলাদেশ পুলিশের পেশাদারত্বের প্রশংসায় জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
দিনাজপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা