দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ১০:৪৮
অ- অ+

ভূরাজনৈতিক উত্তেজনার জেরে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে।

সোমবার (২৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে সর্বশেষ ২৭ জুন স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে—

  • ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনের ওপর ভিত্তি করে অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বৃদ্ধি, ৪১ বার হ্রাস এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র–ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক
আজ দেশজুড়ে ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা