চীনের সিচুয়ানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ১১:৪৯
অ- অ+

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ইবিন শহরের গাওসিয়ান কাউন্টিতে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির ভূমিকম্প প্রশাসন তৃতীয় স্তরের জরুরি অবস্থা জারি করেছে।

আজ সোমবার (২৯ জুন) স্থানীয় সময় রাত ১২টা ১২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে চীন ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর অক্ষাংশ ২৮ দশমিক ৫০ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১০৪ দশমিক ৬৯ ডিগ্রিতে। এর গভীরতা ছিল ৬ কিলোমিটার।

যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গাওসিয়ান কাউন্টির এক কর্মকর্তা জানান, স্থানীয় প্রশাসন ভূমিকম্পের প্রভাব মূল্যায়নের কাজ করছে।

গাওসিয়ান ও পার্শ্ববর্তী গংশিয়ান কাউন্টির বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেছেন। অনেকের ঘরের আসবাবপত্র নড়ে যায়। এছাড়া ইবিন শহর এবং সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

চীনে ভূমিকম্প মোকাবিলায় চার স্তরের জরুরি ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রথম স্তর সর্বোচ্চ মাত্রার জরুরি প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হয়, আর তৃতীয় স্তর মাঝারি পর্যায়ের জরুরি প্রতিক্রিয়া নির্দেশ করে।

(ঢাকাটাইমস/২৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ বললেন প্রধানমন্ত্রী
এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র–ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা