কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ আজ সিলেটে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৬, ০৯:২৫
অ- অ+

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে মরদেহগুলো সিলেটে আনা হয়।

নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

এর আগে গত ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। দুর্ঘটনার খবর দেশে ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, নিহতদের মরদেহ সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পরে মঙ্গলবার সেগুলো সিলেটে পৌঁছায়।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহ দেশে পাঠানোর সব প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহগুলো দেশে পৌঁছানোর পর সেগুলো যথাযথভাবে স্বজনদের কাছে হস্তান্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য সহায়তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাগুলো কাজ করছে।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের মরদেহ দেশে ফিরলেও শোকে মুহ্যমান নিহতদের পরিবার। নিজ নিজ এলাকায় তাদের দাফনের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৩০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণখেলাপি হওয়ায় বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না
পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৭৭০৬৯ জন হাজি
গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দিল ভারত, উত্তরাঞ্চলে লোকালয় প্লাবিত
মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ ইনুর রায় ঘোষণা, সরাসরি সম্প্রচার করবে বিটিভি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা