বিশ্বকাপ ফুটবল থেকে বিদায়ের পরই ভূমিকম্পে কাঁপল বসনিয়া

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ০৯:২৬
অ- অ+

বিশ্বকাপ ফুটবল থেকে বিদায়ের হতাশা কাটিয়ে ওঠার আগেই ভূমিকম্পের ধাক্কা অনুভব করল বসনিয়া ও হার্জেগোভিনা। যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার প্রায় ৩০ মিনিটের মাথায় দেশটিতে ২ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, কম্পনের কেন্দ্রস্থল ছিল বসনিয়ার শহর মোস্তারের ৪ কিলোমিটার পূর্বে এবং রাজধানী সারায়েভো থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এর কিছুক্ষণ আগেই বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় বসনিয়া। স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেন ফোলারিন বালোগান। প্রথমার্ধের যোগ করা সময়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালোগান। তবে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে যুক্তরাষ্ট্র। ৮২তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান।

একজন কম নিয়েও প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ২-০ গোলের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ জয়ের স্বাদ পেল যুক্তরাষ্ট্র।

অন্যদিকে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়ে যায় বসনিয়ার বিশ্বকাপ স্বপ্ন। শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করা যুক্তরাষ্ট্র আগামী মঙ্গলবার ভোরে শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে।

(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুর ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আশুলিয়ায় আর্জেন্টিনা সমর্থককে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা ব্রাজিল সমর্থকদের
বিশ্ববাজারে স্বর্ণের দামে নাটকীয় উল্লম্ফন
ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা