সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস, নিজ হাতে বিচার না করার আহ্বান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৬
অ- অ+

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানায়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে কিংবা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে হবে।

দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও তাকে নিজেরা আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও বিধি মেনে চলার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস আশা করছে, প্রবাসী বাংলাদেশিরা দেশটির আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি সম্মান দেখিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলবেন।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে স্কেলে বাড়তে পারে ১০০ শতাংশ বেতন, অগ্রাধিকার পাচ্ছেন নিম্ন গ্রেডের কর্মীরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে অফিসিয়াল ই-মেইল ব্যবহারের নির্দেশ
বাজেট পাসের পর বিরতি শেষে আজ বসছে জাতীয় সংসদের অধিবেশন
স্পেনের কাছে হারের পর পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা