খামেনির দাফন চলাকালে ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের আবারও হামলা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ১০:৪৪| আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:৪৬
অ- অ+

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরা’র।

সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ ছাড়া হরমুজ প্রণালি ও এর আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টির বেশি ছোট নৌকায়ও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। তাদের ভাষ্য, আন্তর্জাতিক বাণিজ্যপথে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমাতেই এ অভিযান চালানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে। তবে ইরান ওই হামলার দায় স্বীকার করেনি এবং বিষয়টি নিয়ে কোনো নিশ্চিত তথ্যও দেয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, বাণিজ্যিক জাহাজে হামলা ‘বিপজ্জনক’ এবং এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের হামলা ঠেকাতে ইরানের সামরিক সক্ষমতা ও অবকাঠামো লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে তারা।

এদিকে, ইরানে একদিকে খামেনির দাফন প্রক্রিয়া চলার সময় যুক্তরাষ্ট্রের এ সামরিক অভিযান নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

(ঢাকাটাইমস/৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ তাজরিয়ান নিহত
ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত
আয়াতুল্লাহ খামেনির মরদেহ শেষ শ্রদ্ধার জন্য ইরাকে পৌঁছেছে
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় ইরানের হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা