হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যার হুমকি আইআরজিসির সাবেক কমান্ডারের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, ১১:১০
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ভেতরে হামলা চালিয়ে হত্যা করার সক্ষমতা ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম।

ইরানি সংবাদমাধ্যম ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম বলেন, ট্রাম্পকে হত্যার লক্ষ্য নির্ধারণ করা হলে ইসলামি প্রজাতন্ত্র চাইলে তা হোয়াইট হাউসের ভেতরেই করতে পারে। তিনি বলেন, ‘‘যখন প্রয়োজন হবে, আমরা তা করতে সক্ষম।’’

তবে তার এই মন্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার বিষয়েও মন্তব্য করেছেন সাবেক এই ইরানি কমান্ডার। তিনি বলেন, তেহরানের দৃষ্টিকোণ থেকে এসব আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো নয়।

মোকাদ্দাম বলেন, ‘‘আমরা শান্তির জন্য আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি না। আমরা উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি।’’

তার দাবি, আলোচনার মাধ্যমে ইরান তার অধিকার ও অবস্থান স্পষ্ট করতে চায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরাই আলোচনার অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ‘‘আমরা ট্রাম্প এবং তার সহযোগীদের সঙ্গে শান্তির জন্য আলোচনা করছি না। আমরা শুধু আমাদের অধিকার পুনরুদ্ধার এবং নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য আলোচনা করছি।’’

মোকাদ্দাম বলেন, ইরানের পক্ষ থেকে প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনো গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, ‘‘প্রতিশোধ এবং পাল্টা জবাবের বিষয়টি আলোচনার টেবিলেই দৃঢ়ভাবে রয়ে গেছে।’’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলার মধ্যেই এমন মন্তব্য করলেন আইআরজিসির সাবেক এই কমান্ডার। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা ও সামরিক চাপ বৃদ্ধির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তিতে অগ্রগতি না হওয়ায় তেহরানের সমালোচনা করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ বা প্রহরীর ভূমিকা পালন করবে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘‘এখন আমরা এটি পাহারা দিতে যাচ্ছি এবং এই পাহারার জন্য আমাদের অর্থ প্রদান করা হবে।’’

বিশ্লেষকদের মতে, একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে পাল্টাপাল্টি হুমকির কারণে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক আবারও বড় ধরনের সংকটের দিকে এগোচ্ছে।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান করলেন প্রধানমন্ত্রী
ফার্মের মুরগি খাওয়া কি ঝুঁকিপূর্ণ? যা বলছে গবেষণা
খুলনার হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, আনসারের তৎপরতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেপ্তার, মামলা ৫৮
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা