শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে ভারতের অবস্থান অপরিবর্তিত: রণধীর জয়সওয়াল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, ১৩:৫৮
অ- অ+

সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ও প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে পারেন। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, “এই বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। যেকোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয়। আর এ ক্ষেত্রেও আইনিভাবেই ব্যবস্থা নেওয়া হবে।”

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি পলাতক অন্যান্য নেতাদের সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনার একটি মন্তব্য ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরবর্তী সময়ে আন্দোলন আরও বিস্তৃত হয়ে গণ-আন্দোলনে রূপ নেয়।

দীর্ঘ কয়েক সপ্তাহের উত্তেজনা, সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার পর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করেন।

এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনার বিষয়টি সময় সময় সামনে এলেও নয়াদিল্লি বরাবরের মতোই এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে আসছে। সর্বশেষ ব্রিফিংয়েও সেই অবস্থান পুনর্ব্যক্ত করল ভারত।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আজ কাবা শরিফের ওপর সরাসরি সূর্য, দেখা যাবে না কোনো ছায়া
ওসমান হাদি হত্যা : সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা