চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণ মহড়া, শিক্ষার্থীদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১৭:০৬
অ- অ+

চট্টগ্রামে অগ্নিনির্বাপণ মহড়া ও অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এতে শিক্ষার্থীদের অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও কর্ণফুলী ফায়ার সার্ভিস যৌথভাবে এ মহড়ার আয়োজন করে।

মঙ্গলবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে এ কার্যক্রম আয়োজন করা হয়।

কার্যক্রমে চট্টগ্রাম আয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসাধারণের দায়িত্ব ও করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
দক্ষ গ্রাজুয়েট তৈরিতে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে নারী-পুরুষদের বেঁধে ডাকাতি
সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা