বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ০৯:৪৫| আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:৪৯
অ- অ+

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা কমছে। আজ বুধবার (২৬ আগস্ট) নতুন লেনদেনে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২ শতাংশ বা ১ দশমিক ৭৮ ডলার কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৮০ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৪৯ ডলার কমে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবারও উভয় আন্তর্জাতিক বেঞ্চমার্কের দাম ৩ শতাংশের বেশি কমেছিল। ফলে টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেল।

বাজার বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। ইরান ও প্রতিবেশী ওমানের মধ্যে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ পরিচালনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতির প্রত্যাশা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এর মাধ্যমে স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়। ফলে এ পথের নিরাপত্তা ও নৌযান চলাচলের পরিস্থিতি বিশ্ববাজারে তেলের দামের ওপর সরাসরি প্রভাব ফেলে।

এদিকে মঙ্গলবারের বড় দরপতনের পরও বুধবার তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমান আলোচনায় অগ্রগতি হলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তবে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তেলের বাজারে ওঠানামা অব্যাহত থাকতে পারে।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপযাত্রায় ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ, গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ জন উদ্ধার
ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
ঢেউয়ে উল্টে ডুবে গেল নৌযান, নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার; নিখোঁজ ১
Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা