চাঁদা না পেয়ে প্রকৌশলীকে মারধরের অভিযোগ ৪ কর্মচারীর বিরুদ্ধে

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৮
অ- অ+

কিশোরগঞ্জে চাঁদার টাকা না পেয়ে পানি উন্নয়ন বোর্ডের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের চার কর্মচারীর বিরুদ্ধে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত প্রকৌশলীর নাম মাহমুদুল ইসলাম (৪০)। এ ঘটনায় তিনি বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন সোয়াইর আহমেদ, আবু বকর সিদ্দিক, জাকির হোসেন ও ইশতিয়াক আহমেদ। তাঁরা সবাই পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে এক কেন্দ্রীয় নেতার সংবর্ধনার কথা বলে অভিযুক্তরা প্রকৌশলী মাহমুদুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বুধবার দুপুরে তাঁর অফিসকক্ষে ঢুকে তাঁকে কিল-ঘুষি মেরে আহত করা হয়। পরবর্তীতে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তবে অভিযুক্তদের একজন আবু বকর সিদ্দিক চাঁদা দাবির ঘটনা অস্বীকার করে জানান, সিবিএ সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রকৌশলী নিজেই তাঁদের ওপর চড়াও হন।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল জানান, ঘটনাটি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

(ঢাকা টাইমস/২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’: উপদেষ্টা তিতুমীর
ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ, ৩ জন নিহত
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
বুড়িগঙ্গার তীর থেকে ১৫ দিনের মধ্যে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা