ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৫:২৩
অ- অ+

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঘাটাইল উপজেলা শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মিজ নুরী তাসমিন উর্মি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

এ সময় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাসান আলী মিঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর রহমান খানসহ সংগঠনের সদস্য ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

র‌্যালিতে প্রবীণদের অধিকার, মর্যাদা, সুস্থতা ও নিরাপদ জীবন নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। পরে আলোচনা সভায় প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি জীবনের শেষ পর্যায়ে তাদের প্রতি সম্মান, যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

(ঢাকা টাইমস/১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উখিয়ায় অসচ্ছল মানুষের জন্য ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু 
সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের স্পিকার
টাঙ্গাইলে ছিনতাই করতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মাহিনের জামিন স্থগিত