খুলনায় চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৪:৪৯
অ- অ+

খুলনার দিঘলিয়ায় বাড়ির সামনে চা খেতে বের হয়ে গুলিতে নিহত হয়েছেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)।

রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আ. গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম বাড়ির সামনে চা খেতে বের হলে একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে আসেন। এ সময় তারা নাসিমকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, ঘটনাটি বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

(ঢাকা টাইমস/৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার
ইউএনও-উপজেলা পরিষদের প্রশাসকদের সরকারের জরুরি নির্দেশনা
জেট ফুয়েলের দাম বাড়ল
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ বকুল