শিরোনাম :

আত্রাইয়ে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৫:৩১
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিলঘুষিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের মিম মন্ডলের ছাগল প্রতিবেশী ইয়াছিন মন্ডলের (৭৫) সীম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে বাকবিন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় মিম মন্ডল (২০) ইয়াছিনকে উপর্যুপুরি কিলঘুষি মারতে থাকে।

ইয়াছিনের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, আমার শ্বশুরের চিৎকারে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি মিম তাকে কিলঘুষি মারছে। এক পর্যায় আমার শ্বশুর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আমি ও অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের ময়নাতদন্ত ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস
গোপালগঞ্জে বিজিবি মোতায়েন সংখ্যা বেড়ে ৫৫ প্লাটুন
তথ্য অধিকার আইন ব্যবহারে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
সেন্টমার্টিন থেকে ট্রলারে ফিরলেন ৭ শতাধিক পর্যটক, আটকা আরও ৮ শতাধিক