ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৬:০৪
অ- অ+

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুর থেকে কাসমিরা (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় বাড়ির পশ্চিম পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাসমিরা ওই এলাকার মো. এন্তাজুল ও মোছা. আলেফা দম্পতির মেয়ে। তার স্বামী আবু হাসান মুন্না (২২) একই এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম।

স্থানীয়রা জানান, কাসমিরা কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কিছুদিন ধরে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার কথা কাটাকাটি চলছিল বলেও জানা গেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। সকালে বাড়ির পাশের পুকুরে পা পিছলে পড়ে গিয়ে তিনি পানিতে ডুবে যেতে পারেন।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
‘ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন