শিরোনাম :

সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রীনগরে দোয়া ও আলোচনা সভা 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:১৯
অ- অ+

বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) জোহরের নামাজের পর শ্রীনগর উপজেলার মজিদপুর-দয়হাটায় তার নিজ এলাকায় বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত এ দোয়া মাহফিলে দলের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় মরহুম অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা, ওয়াসিমুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় নেতা ডা. আবু নোমান মো. আব্দুর রহিম, মোস্তফা সারোয়ার, গাজী শহীদুল্লাহ কামাল, সাইফুল ইসলাম মিন্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস
গোপালগঞ্জে বিজিবি মোতায়েন সংখ্যা বেড়ে ৫৫ প্লাটুন
তথ্য অধিকার আইন ব্যবহারে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ
সেন্টমার্টিন থেকে ট্রলারে ফিরলেন ৭ শতাধিক পর্যটক, আটকা আরও ৮ শতাধিক