জামালপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৯:৫১
অ- অ+

জামালপুরের মেলান্দহে রৌমারী বিল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে মনছুর (২৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী ও টুপকারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত মনছুর দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে রৌমারী বিল থেকে মাটি উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
‘ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন