মির্জাপুরে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৯:৫৯
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।​

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার সোহাগপুর ও গোড়াই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার বিক্রির দায়ে সোহাগপুর এলাকার ‘বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে গোড়াই এলাকার ‘মোল্লা ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার’-কে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত দামে ফল বিক্রির দায়ে গোড়াই ওয়াল সেতু এলাকার তিন ফল বিক্রেতাকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বার্থে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজদিখানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
‘ডাটা বলছে, এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত’: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
তিন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন