মিরপুরে হিরোইন ও ইয়াবাসহ বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ১০:০৩
অ- অ+

রাজধানীর মিরপুর এলাকায় হিরোইন ও ইয়াবাসহ বিএনপির এক ওয়ার্ড নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম ফাইয়াজ মুন্না।

শনিবার রাতে মিরপুরের সাংবাদিক কলোনীর সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় সেখানে অনেক লোকজন জড়ো হন। পরে দ্রুত তাকে গাড়ীতে তোলে ডিবি।

বিষয়টি নিশ্চিত করেছে মিরপুর বিভাগের ডিবির একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে, মুন্নাকে ৫ প্যাকেট হেরোইন ও ইয়াবাসহ আটক করা হয়েছে। তবে ইয়াবার সংখ্যা কত তা এখনো গুনে দেখা হয়নি। তাকে আটকের পর ডিবিতে নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, মুন্না পল্লবী থানার ৫ নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক।আজ রাতে মুন্নাকে ডিবি হাতেনাতে হিরোইন ও ইয়াবাসহ আটক করেছে।

(ঢাকাটাইমস/৭ জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি
তাড়াশে গৃহবধূ হত্যা মামলায় উপজেলা জামায়াত সেক্রেটারিসহ চারজন গ্রেপ্তার 
বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা