তেজগাঁও বিভাগের অভিযানে ৬৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১৯:১৫
অ- অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ২৪ জন, আদাবর থানা থেকে ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুর বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১১৯
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, ভাঙচুর
৮০ বছরে ভারত: দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বাংলাদেশের প্রত্যাশা
রবিবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা