ধানমন্ডি ৩২ থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১২:৪৩
অ- অ+

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়েছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ধানমন্ডি ৩২ এলাকায় একটি ভাঙা বাড়ির ছবি ও ভিডিও ধারণ করছিলেন ওই ব্যক্তি। সন্দেহ হলে পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি সেখানে উপস্থিত থাকার কারণ বা ছবি–ভিডিও করার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের সময় তার কাছে ব্যবহৃত মোবাইল ফোন দেখতে চাইলে তিনি সেটি দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৩ জুন/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুর বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১১৯
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, ভাঙচুর
৮০ বছরে ভারত: দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বাংলাদেশের প্রত্যাশা
রবিবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা